March 8, 2026, 10:45 am
শিরোনামঃ
রাজশাহীতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষের ১ জন নিহত ঝিনাইদহে তেল কিনতে গিয়ে পাম্পকর্মীদের পিটুনিতে যুবক নিহত গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি করছে ইরান আইআরজিসির হয়ে বিলিয়ন ডলারের শ্যাডো ব্যাংকিং চালানোর অভিযোগ ব্রিটিশ দুই কোম্পানির বিরুদ্ধে ইরানকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিলো সৌদি আরব যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের প্রয়োজন নেই : ট্রাম্প যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ঈদ উপহার নিয়ে ২ হাজার দু:স্থ পরিবারের পাশে চসিক মেয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেয়া ঈদ উপহারসামগ্রী পেল ২০০০ দু:স্থ পরিবার। মেয়রের হাত থেকে শাড়ি, পাঞ্জাবি নিয়ে হাসিমুখে ঘরে ফিরেন হাজারো অসহায় মানুষ।
রোববার কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সহযোগিতায় এই উপহার বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ঈদের আনন্দ উদযাপনে অভাবগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট কাউন্সিলর ওয়াসিম উদ্দিনসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি, অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ড. বিদ্যুৎ বড়ুয়া, মো. আবু বকর ছিদ্দিক, রোমানা চৌধুরী, নুরুল মোস্তফা, আবুল হাশেম শাহ, হায়দার আলী, আবদুল মতিন, কলন্দর খান, আব্দুল মালেক, প্রিয়ালাল মজুমদার, ছাদেক খান, আব্দুল মতিন সওদাগর, জামিল দেওয়ান, জাবেদ খান, আনোয়ার হোসেন, হায়দার আলী, শুরুজ জামান, হাজী নাছির প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page