September 2, 2026, 4:06 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান
এইমাত্রপাওয়াঃ

ঈমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি : ইসি আহসান হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈমানের সঙ্গে কাজ করে সফল হয়েছি। ভবিষ্যতে এই কমিশন সবার জন্য  অনুকরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সফল ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ইসি হাবিব বলেন, আমরা কাজ করে যে স্ট্যান্ডার্ডে পৌঁছেছি, সেখান থেকে যেকেউ চাইলেই নামাতে পারবে না। আমরা দেখিয়ে দেব কীভাবে এই কমিশন কাজ করে। এমন কার্যক্রম ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, আমরা ভালো একটা নির্বাচন করতে চেয়েছিলাম। না করতে পারলে হয়ত আমরা একটা সিদ্ধান্ত নিতাম। এক্ষেত্রে সরকার সহায়তা দিয়েছেন। না হলে একসুরে একভাবে কাজ করা সম্ভব হতো না। আশা করি মান সম্মানের সঙ্গে চলে যেতে পারব।

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এবং আনিছুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page