August 5, 2026, 8:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামিসহ ৪১ রোহিঙ্গা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশনে এ অভিযান চালানো হয়। ৮ এপিবিএন-এর উদ্যোগে ১৪ ও ১৬ এপিবিএন ও জেলা পুলিশ অভিযানে অংশ নেয়।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

ফারুক আহমেদ জানান, ৮ এপিবিএন এই বিশেষ অভিযানকে ‘অপারেশন রুট আউট’ নামকরণ করে। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় যাতে কোনো অপরাধী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের নির্মূল করার লক্ষ্যে পরিচালিত অভিযান তদারকি করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর। অভিযানে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশ অংশগ্রহণ করে।

ফারুক আহমেদ আরও জানান, অভিযানে ৮ এপিবিএনের দায়িত্বাধীন রোহিঙ্গা ক্যাম্পসমূহ থেকে ৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬ জন হত্যা মামলার আসামি। মাদকসহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে। অন্যান্য মামলার আসামি ৪ জন। আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত হন ২৮ জন।

গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি রোহিঙ্গারা হলেন- ক্যাম্প ১৮, ব্লক-এল/১৮ এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম(৫৫)। ব্লক/১৭ এর মৃত আবদুল মজিদের ছেলে জুনায়েদ (২৫)। আবু তালেবের ছেলে মছন আলী (২০) মৃত মোস্তাক আহমদের ছেলে মো. ওসমান (৩৪)। ক্যাম্প ১৩, ব্লক- ডি/৩ এর জাহিদ হোসেনের ছেলে মো. তাহের ওরফে লালা ফুতিয়া (২৫)। ব্লক- এফ/৩ এর মৃত আমির হামজার ছেলে সোয়াইব (২৫)।

মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন- ক্যাম্প ১৩, ব্লক-জি/২ এর মৃত নুর আহমদের ছেলে দিল হোসাইন (৪৪)। ব্লক-ই/৪ এর মৃত কবির আহমদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) ও ক্যাম্প ১৮, ব্লক-এইচ/৬২ এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page