September 29, 2026, 10:05 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুই সদস্যকে আটক করেছে আফগান নিরাপত্তা বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের নিমরূজ প্রদেশ থেকে দেশটির নিরাপত্তা বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুই সদস্যকে গ্রেফতার করেছে। নিমরুজ প্রদেশের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্ত রয়েছে।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত আল-মিরসাদ ওয়েবসাইটে জানিয়েছে, আটকৃত সন্ত্রাসীদের এই দুই সদস্য তাজিকিস্তানের নাগরিক।

রাশিয়ায় বসবাস করার সময় এসব ব্যক্তিকে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হিসেবে রিক্রুট করা হয়। জিজ্ঞাসাবাদে দায়েশের এই দুই সন্ত্রাসী স্বীকার করেছে যে, পাকিস্তানের কোয়েটা শহরে সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় তালেবানের হাতে ধরা পড়ে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় উগ্র দায়েশ সন্ত্রাসীরা ভয়াবহ তাণ্ডব চালায় এবং দেশ দুটির বিরাট অংশ দখল করে নেয়। পরে ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর সহযোগিতায় ইরাক ও সিরিয়া দায়েশ সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয় এবং দায়শের কবল থেকে দেশ উদ্ধার করে। তখন শত শত দায়েশ সন্ত্রাসীকে মার্কিন পৃষ্ঠপোষকতায় আফগানিস্তান নেয়া হয়। এরই মধ্যে আফগানিস্তানের বিভিন্ন হামলায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে দায়েশ।

আজকের বাংলা তারিখ



Our Like Page