October 7, 2026, 11:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

উত্তরপ্রদেশে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের বালিয়াতে তীব্র গরম ও দাবদাহে দুই দিনের ব্যবধানে ৩৪ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের সবাই হাসপাতালে ভর্তি ছিলেন এবং অন্যান্য রোগে ভুগছিলেন। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি তাদের মৃত্যু ত্বরান্বিত করেছে।

বালিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়ন্ত কুমার শুক্রবার (১৬ জুন) সাংবাদিকদের বলেছেন, ‘তাপমাত্রা বেড়েছে। তবে হিটস্ট্রোকে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে আমি জেনেছি বালিয়া বিভাগ হাসপাতালে দুইদিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৩ জন আর শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে। এরপর আমি হাসপাতাল পরিদর্শনে যাই এবং প্রধান চিকিৎসকসহ সব ডাক্তারের সঙ্গে কথা বলি। তথ্য নিয়ে জানা গেছে মৃত্যু হওয়া সবার বয়স ৬০ বছরের বেশি ছিল এবং তারা এখানে চিকিৎসাধীন ও পরীক্ষা-নিরীক্ষার মধ্যে ছিলেন।’

তিনি আরও বলেছেন, ‘এ মৃত্যুগুলো হয়েছে কারণ তারা যেসব রোগে আক্রান্ত হয়েছিলেন সেগুলোর তীব্রতা বেড়েছিল… বয়স্ক ব্যক্তিরা তাপ সইতে পারেন না। আর এ মৃত্যুগুলো তীব্র তাপের কারণে হতে পারে।’

বালিয়া বিভাগ হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার বিয়োকার সিং বলেছেন, রোগীরা মারা গেছেন কারণ তাপবৃদ্ধির কারণে তাদের রোগের তীব্রতা বেড়ে গিয়েছিল।’ তিনি জানিয়েছেন, কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হলে যেন চিকিৎসা দেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 



Our Like Page