November 6, 2026, 11:45 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

উত্তর গাজায় ইসরাইলের গোয়েন্দা ড্রোন আটক করল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় দখলদার ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হামাসের ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড।

আল-জাজিরা টিভি চ্যানেল এক ভিডিও প্রতিবেদনে বলেছে, কাস্সাম ব্রিগেড যে ড্রোনটি আটক করেছে তা স্কাই লার্ক-২ মডেলের। শুক্রবারও উত্তর গাজায় আরেকটি ড্রোন ভূপাতিত করে হামাস।

ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড আজ (সোমবার) সকালে তেল আবিব ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে।

৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজা থেকে দখলদার ইসরাইলের ভেতরে প্রবেশ করে ঐতিহাসিক ‘আল-আকসা তুফান’ অভিযান পরিচালনা করে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারি ও হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা।

আল-আকসা তুফান অভিযানের পর থেকেই গাজার বেসামরিক মানুষের ওপর নৃশংস হামলা শুরু করে ইহুদিবাদীরা। সেই হামলা এখনও চলছে। তবে গাজার সশস্ত্র সংগ্রামী সংগঠনগুলোও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করে যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page