March 6, 2026, 4:45 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

উত্তেজনা কমাতে রাজি পাকিস্তান-ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান ও ইরান উত্তেজনা কমাতে রাজি হয়েছে।

চলতি সপ্তাহে দু’দেশ একে অন্যের ভৌগলিক সীমানায় বিমান হামলা চালানো ও হতাহতের ঘটনার পর শুক্রবার উভয়দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এরআগে মঙ্গলবার রাতে ইরান পাকিস্তানে বিমান হামলা চালায়। ইরান পাকিস্তানের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। দেশটি ইরানে রাষ্ট্রদূতকে তলব এবং বর্তমানে তেহরানে থাকা ওই রাষ্ট্রদূতের ফেরা নিষিদ্ধ করে।
এছাড়া পাকিস্তানও বৃহস্পতিবার ইরানে পাল্টা হামলা চালালে উত্তেজনা তীব্র রূপ নেয়। যদিও ইসরাইল ও হামাস যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে রয়েছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। চীন উভয়দেশের মধ্যে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে।
কিন্তু টেলিফোনে কথা বলার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবুদল্লাহিন সন্ত্রাস দমনে নিবিড় সমন্বয় ও পারষ্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়ে শক্তিশালী অবস্থান নেয়ার বিষয়ে একমত হন।
ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত উভয়ের কথোপকথন থেকে জানা গেছে, এ দু’জন পরিস্থিতি শান্ত করার বিষয়েও একমত হয়েছেন।
উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় দ’ুপক্ষে মোট ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page