September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও নির্বাচনের মানদণ্ড ইস্যুতে উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ না করার বার্তা ফের নাকচ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, উদ্বেগ (গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার ইস্যুতে) থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই।

এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায়।

এ সময় ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রেসনোটের বরাত দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তাবিষয়ক কয়েকটি খাতে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

এগুলোর মধ্যে সন্ত্রাস মোকাবিলা, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সমুদ্রসীমার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে এসব খাতে বাংলাদেশের নব নির্বাচিত সরকারের সঙ্গে বড় পরিসরে কাজ করা কীভাবে সম্ভব?

জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমি বলব, সারা বিশ্বজুড়েই আমাদের এ ধরনের (কূটনৈতিক) সম্পর্ক আছে। বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি। আমরা বাংলাদেশে ধরপাকড়ের বিরুদ্ধে উদ্বেগের কথা বলেছি। কিন্তু এর অর্থ এই নয় যে, উদ্বেগের বিষয় এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য সহযোগিতার খাতগুলোতে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের (ওয়াশিংটন) কাজ করার দায়িত্ব নেই।

আজকের বাংলা তারিখ



Our Like Page