September 30, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দিন : প্রবাসী কল্যাণমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী সমাবেশে এ আহবান জানান।
এসময় তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, বিগত ১৫ বছর সীমান্তবর্তী এই এলাকায় শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে, কোম্পানীগঞ্জ, জৈন্তা ও গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কৃষি, শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ সহ সবধরনের উন্নয়ন সাধিত হয়েছে, যার ফলে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক অবস্থার আমুল পরিবর্তন হয়েছে। তিনি স্বাধীনতা ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরও এগিয়ে নিতে দেশের শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণের প্রতি আহবান জানান।
সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
শেষ নির্বাচনী সমাবেশকে কেন্দ্রে করে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে ছিলো দিনভর উৎসবের আমেজ। বিভিন্ন স্থান থেকে মিছিলে মিছিলে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন। কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কোম্পানীগঞ্জ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পুর্ণ হয়ে যায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page