October 11, 2026, 12:30 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব খাটালে তাদের মান ক্ষুন্ন হতে পারে : ইসি আহসান হাবিব খান

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব খাটালে তাদের মান ক্ষুন্ন হতে পারে হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহসহ ৫ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ আছেন, সম্মানিত মেম্বর অব পার্লামেন্ট আছেন এবং মন্ত্রী মহোদয়রা আছেন তারা এই ভোট কার্যক্রমকে আন্তরিক ভাবে সহায়তা করবেন। কোন পক্ষপাতিত্ব বা কোন প্রভাব বিস্তার করবে না। এটি আমরা বিশ্বাস করি এবং আশা করি। যদি এটার বিচ্যুতি হয় তাহলে তাদের সম্মানটা ক্ষুন্ন হবে। এ ব্যাপারে আমরা খুব সজাগ ও সচেতন।

নির্বাচন কমিশনার বলেন, এবার যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি হবে। সেখানে সহিংসা হবে না বলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, প্রশাসকসহ সংশ্লিষ্টরা আমাকে আশ্বাস করেছেন।

গত নির্বাচনের মতই আগামী দিনগুলোতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশনার বলেন, আপনারা আমাদের যেভাবে গত দিয়ে সহায়তা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সহায়তা করেছেন ঠিক একই ভাবে শুধু এই উপজেলা নির্বাচনেই না ভবিষ্যতের সকল নিবাচনে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনা কামনা করছি।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্বাচন নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন তিনি।

সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ৫ টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page