October 6, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

এই সংসদ অধিবেশনেই শ্রম আইন পাস করা হবে : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এই সংসদ অধিবেশনেই শ্রম আইন পাস করা হবে। দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনের সফরে এসে আখাউড়া রেলস্টেশনে এই মন্তব্য করেন মন্ত্রী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সকল আসামিদেরকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইনমন্ত্রী।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা, সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। যিনি এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন, সেজন্য সেখানে প্রভাব পড়ুক সেটা আমি চাই না।”

এ সময় তিনি জানান, এই সংসদ অধিবেশনেই শ্রম আইন পাস করা হবে।

মন্ত্রীর সাথে আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Our Like Page