October 17, 2026, 2:12 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

একজনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জোড়া লাগা দুই বোন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত জোড়া লাগানো যমজ দুই বোন অ্যাবি ও ব্রিটানি। দুজন নয়, একজন ব্যক্তিই তাদের স্বামী। সম্প্রতি পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা গেছে এ তথ্য।

১৯৯০ সালে ৭ মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটার মাটিতে দুটি মাথা এবং এক শরীরের সঙ্গে জন্মগ্রহণ করেন অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল। জন্মগ্রহণের ৬ বছর পর ১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করেন যমজ এ দুই বোন।

সম্প্রতি বিয়ে করে আরও একবার বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন তারা। জানা গেছে, দুজন নয়, একজন ব্যক্তিই তাদের স্বামী। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী পিপল ম্যাগাজিন।

প্রতিবেদনে বলা হয়, এই দুই বোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। বর্তমানে সংসারও করছেন তারা। পাশাপাশি শিক্ষকতার পেশায় আছেন দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় ও পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page