March 28, 2026, 2:55 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

এক মাসের ব্যবধানে আবারও জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ.কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। খবর বিবিসির

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমা পার হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

এ ছাড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়বে বুঝতে পেরে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সতর্কতা জারি করা হয়। এতে জাপান সরকার মধ্য জাপানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

ক্ষেপণাস্ত্রটি ছোড়ার প্রায় ২৫ মিনিট পরে জাপানের কোস্ট গার্ড জানায় সেটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

২০১৭ সালের পর দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দেশটির ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চলছে দেশটি।

এর আগে বুধবার বিভিন্ন ধরনের অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়ে।

কোনো ধরনের পূর্বসতর্কতা-আলোচনা ছাড়াই অন্য কোনো দেশ অভিমুখে বা দেশের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়াটা আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন।

বেশির ভাগ দেশ এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি এড়িয়ে যায়। কারণ, এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সহজেই ভুল–বোঝাবুঝি হতে পারে। একে অত্যন্ত উসকানিমূলক কাজ হিসেবে দেখা হয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page