March 31, 2026, 9:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

এক মাসে হজের প্রাক-নিবন্ধন করেছেন ৫২ হাজার ৮৩৬ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৫ সালে হজে গমনেচ্ছুদের জন্য নিবন্ধন পোর্টাল চালু হয়েছে গত ১ সেপ্টেম্বর। বুধবার (২ অক্টোবর) পর্যন্ত ৫২ হাজার ৮৩৬ জন প্রাক-নিবন্ধন করেছেন।

হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত সরকারি মাধ্যমে ২ হাজার ৭৫৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৫০ হাজার ৮৩ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। অন্যদিকে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ৬০৯ জন; বেসরকারি মাধ্যমে এই সংখ্যা ৪০২।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না।

বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হয়।

এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাথমিক নিবন্ধন। আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যায়।

এ বছর যেসব এজেন্সি হজ কার্যক্রমের পরিচালনা করতে পারবে, তার তালিকা প্রাথমিকভাবে হজ ব্যবস্থাপনা পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।

খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ।

এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজযাত্রী ছিল ৮৫ হাজার ২৫৭ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্যও একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয়, সেজন্য খরচ কমানোর দাবি জানিয়েছেন হজ যাত্রী ও এজেন্সি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page