October 1, 2026, 1:46 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

এডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র হুথি বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউএসএস ম্যাসন নামে ওই ডেস্ট্রয়ার এডেন উপসাগরে অবস্থান করছিল।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এডেন উপসাগর থেকে আটক করা একটি পণ্যবাহী ট্যাঙ্কার উদ্ধারে সহায়তা করার পর ইউএসএস ম্যাসন হামলার শিকার হয়েছে।  মার্কিন বাহিনীর বিবৃতিতে জানানো হয়, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ডেস্ট্রয়ার থেকে অন্তত ১০ নটিক্যাল মাইল দূরে পড়ে। ফলে ডেস্ট্রয়ারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এর আগে সেন্ট্রাল পার্ক নামে উদ্ধার করার ট্যাংকার জাহাজটিতে ফসফরিক এসিড বহন করা হচ্ছিল। এছাড়া এতে ২২ জন বিদেশি ক্রু ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page