April 4, 2026, 1:42 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

এবারের শীতে ইউক্রেনের লোকজন ঠাণ্ডায় জমে মারা যাবে : কিয়েভের মেয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন শীত মৌসুমে ইউক্রেনের বহু মানুষ প্রচণ্ড ঠাণ্ডায় জমে মারা যাবে যদি এখনই ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলো মেরামতের ব্যাপারে পশ্চিমা দেশগুলো সহযোগিতা না করে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো গণমাধ্যায়ের কাছে এ কথা বলেছেন।

বৃটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফের কাছে তিনি স্বীকার করেন, আসন্ন শীতে ইউক্রেনকে মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, “আমাদের জনগণ ও তাদের জীবন রক্ষার জন্য যা কিছু করা সম্ভব তা আমরা তার সবই করার চেষ্টা করছি।”

ভিতালি ক্লিচকো জানান, তার টিম এ পর্যন্ত এক হাজার মতো জেনারেটর কিনতে সক্ষম হয়েছে যা কিয়েভের বিভিন্ন পয়েন্টে তাপ উৎপাদনের ব্যবস্থা করবে। তিনি এই অবস্থাকে ভয়াবহতম খারাপ অবস্থা বলে বর্ণনা করেন।

ক্লিচকো বলেন, এই মুহূর্তে ইউক্রেনের শুধু অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই দরকার না, বরং কম্বল, শীতের কাপড়-চোপড় ও জেনারেটর দরকার। এই ধরনের সমর্থনই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাশিয়ার হামলার মুখে ইউক্রেন থেকে যে সমস্ত মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদেরকে দেশে না ফেরার আহ্বান জানান কিয়েভের মেয়র।

সম্প্রতি ইউক্রেনের হামলায় রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। এরপর প্রতিশোধ হিসেবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে দেশটির প্রায় শতকরা ৪০ ভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এ কারণে ইউক্রেনের লোকজন আসন্ন শীতে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page