October 1, 2026, 1:44 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

এরদোয়ানের তীব্র সমালোচনা ; তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল। শনিবার (২৮ অক্টোবর) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইসরায়েলের তীব্র সমালোচনা করার পর এ ঘোষণা দিয়েছে তেল আবিব। তুরস্কের একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি এ খবর জানিয়েছে।

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি কূটনীতিকরা তুরস্কে নেই। তারা ইতোমধ্যে আমাদের দেশ থেকে চলে গেছে।

ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত ইরিট লিলিয়ানসহ ইসরায়েলি কূটনীতিকরা নিরাপত্তার জন্য তুর্কি ছেড়েছেন।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক্সে (সাবেক টুইটার) বলেন, আমি ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের পুনর্মূল্যায়ন করার জন্য কূটনৈতিক কর্মকর্তাদের পাঠিয়ে দেওয়ার কথা বলেছি।

শনিবার ইস্তাম্বুলে ১৫ লাখ মানুষের সমাবেশে এরদোয়ান বলেছেন, গাজায় গণহত্যার পেছনে প্রধান অপরাধী হল পশ্চিমারা। গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ। গাজায় ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’র মতো আচরণ করছে।

এর আগে এরদোয়ান বলেছিলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কোনও জঙ্গি সংগঠন নয়, এটি একটি মুক্তিকামী গোষ্ঠী মুজাহিদিন। যারা নিজেদের ভূমি ও মানুষকে রক্ষায় লড়াই করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page