October 2, 2026, 2:36 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

এশিয়ার দেশগুলোকে নিজেদেরই পথ বেছে নিতে হবে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এশিয়ার দেশগুলোর নিজেদের পথ এবং অংশীদার নিজেরাই বেছে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্পষ্টতই চীনের সমালোচনায় এসব কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের বৈঠকের আগমুহূর্তে মার্কিন মন্ত্রীর এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সান ফ্রান্সিকোয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) সদস্য দেশগুলোর মন্ত্রীদের সামনে দেওয়া ভাষণে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র সেই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে, যেখানে একটি অঞ্চলের অর্থনীতিগুলো তাদের নিজস্ব পথ ও অংশীদার স্বাধীনভাবে বেছে নেয়; যেখানে সমস্যাগুলো খোলামেলাভাবে মোকাবিলা করা হয়; যেখানে নিয়মগুলো স্বচ্ছভাবে পরিচালিত ও ন্যায্যভাবে প্রয়োগ হয়; যেখানে পণ্য, ধারণা ও মানুষ বৈধ এবং স্বাধীনভাবে প্রবাহিত হয়।

চীনের সঙ্গে বিরোধ রয়েছে এমন দেশগুলোকে চাপ দেওয়ার জন্য বেইজিং অর্থনৈতিক ও সামুদ্রিক কঠোরতার কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

জবাবে এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছে চীন, বিশেষ করে সামরিক জোটের বিষয়ে।

এসব ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা সত্ত্বেও বুধবার এপেক সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

উভয় দেশই বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে অবনতিশীল সম্পর্কে স্থিতিশীলতা আনতে আশাবাদী।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page