October 24, 2026, 9:41 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটনের সাথে রাজনৈতিক অচলাবস্থার মুখোমুখি জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আটকে থাকা ৬ হাজার কোটি ডলার মূল্যের মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন ত্বরান্বিত করায় তেমন কোনও সুবিধা করতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সহায়তা অনুমোদনের জন্য চাপ দিতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তবে অভ্যন্তরীণ মার্কিন রাজনৈতিক অচলাবস্থার মুখে কোনও অগ্রগতি করতে পারেননি জেলেনস্কি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটনে তার তৃতীয় সফরে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করার পর হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করেন জেলেনস্কি। এসময় ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বাইডেন।

তবে এ তহবিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বারবার আহ্বান জানিয়ে এখনও সফল হতে পারেননি মার্কিন এ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষা নীতিতে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দাবির মুখে সহায়তা প্যাকেজটি আটকে আছে।

রিপাবলিকানরা বলছে, তাদের কাছে জাতীয় সুরক্ষার বিষয়টি সবার উর্ধ্বে। আগে নিজ দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের যে দাবি তা এখনও আমলে নেননি বাইডেন।

কংগ্রেসে রিপাবলিকানরা জোর দিয়ে বলছেন, ইউক্রেনকে আরও সহায়তা দেওয়াকে তারা তখনই সমর্থন করবে যদি এটি ব্যাপক অভিবাসন সংস্কারের সঙ্গে যুক্ত হয়।

তবে রিপাবলিকানদের এমন দাবিকে অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা।

এদিকে, ইউক্রেনের জন্য প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতাদের জড়ো হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page