October 23, 2026, 5:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটনে মিডিয়া ডিনারে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বার্ষিক মিডিয়া ডিনারে ডোনাল্ড ট্রাম্প এবং নিজের বয়স নিয়ে খানিকটা রসিকতা করে আগামী নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীর কঠোর সমালোচনা করেন।

ওয়াশিংটনের গ্রিডিরন ক্লাবে ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট ব্যঙ্গ করে বলেন, ‘একজন প্রার্থীর বয়স অনেক বেশি এবং মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।’ ‘অন্য লোকটি আমি।’
ডেমোক্র্যাট বাইডেন যুক্তরাষ্ট্রের মিডিয়া এবং শীর্ষ স্থানীয় রাজনীতিবিদদের জন্য আয়োজিত জাকজমকপূর্ণ বার্ষিক হোয়াইট টাই অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বক্তব্য রাখছিলেন। ২০১৮ সালে এমন একটি অনুষ্ঠানে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দিয়েছিলেন।
বাইডেন বেশ কয়েকটি ভোটে পিছিয়ে রয়েছেন এবং তার বয়স নিয়ে ভোটারদের উদ্বেগের মুখোমুখী হয়েছেন। এক্ষেত্রে তিনি ৭৭ বছর বয়সী ট্রাম্পের মৌখিক ভ্রান্ত ধারণাগুলো তুলে ধরে সমাধান করার চেষ্টা করেছেন।
তার ছেলের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে অভিশংসন তদন্ত শুরু করা রিপাবলিকানদের প্রতি কটাক্ষ করে কংগ্রেসে বাইডেন তার বক্তব্যে বলেছেন, তারা ‘অন্য কিছুতে সফল হওয়ার চেয়ে অভিসংশনে ব্যর্থ হবেন।’
তিনি আরো বলেন, সেন্ট প্যাট্রিক দিবসের প্রাক্কালে বাইডেনের মুখোমুখী টেবিলে বসা আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার ‘কংগ্রেসের দিকে এক নজর চেয়েছিলেন এবং তিনি আরেকটি গিনেসের কথা বলেছিলেন।’
ভারাদকার এবং বাইডেন শুক্রবার হোয়াইট হাউসে বৈঠককালে কংগ্রেসে রিপাবলিকানদের জন্য রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বন্ধ করার চাপ দিয়েছিলেন।
কিন্তু বাইডেন তখন ট্রাম্পের কাছে ফিরে এসে বলেন, ডেমোক্র্যাটরা তাদের নির্বাচনী প্রচারণায় দেখাবে যে কোভিড-১৯ মহামারির পর তারা কীভাবে মার্কিন অর্থনীতি পুনর্নিমাণ করেছে।
তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তখন ট্রাম্প একজন শীর্ষ চিকিৎসা উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছিলেন, ভাইরাসে আক্রান্তদের ভাইরাস নিরাময়ের জন্য জীবাণুনাশক ইনজেকশন দেওয়া যেতে পারে কি-না।
বাইডেন আরো বলেন, ‘দেখুন, আমি আশা করি এসব রসিকতা ছিল। কিন্তু আসলে তা নয়।’
তিনি বলেন, ‘গণতন্ত্র এবং স্বাধীনতা আক্ষরিকভাবে আক্রমণের মুখে পড়েছে। পুতিন ইউরোপে পদযাত্রা করছেন। এক্ষেত্রে আমার পূর্বসূরি তার কাছে মাথা নত করে বলেছেন, ‘আপনি যা খুশি করেন।’
তার টেবিলে বসা রাশিয়ার কঠোর সমালোচক এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা মাথা নত করবো না, তারা মাথা নত করবে না এবং আমিও মাথা নত করবো না।’

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page