September 21, 2026, 8:47 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ককটেল বিস্ফোরণ ; অল্পের জন্য রক্ষা এমপি পুত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন স্থানীয় এমপি পুত্র রকি।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিলেন।

এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অপরিচিতরা এসে তাদের লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এতে আশপাশের লোকজন ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে অবস্থান নেয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, মহাদেবপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বতর্মানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page