October 27, 2026, 7:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ককেশাস অঞ্চলের শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃহত্তর সহযোগিতা প্রতিষ্ঠা জরুরি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ককেশাস অঞ্চলের শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় রচনা করা উচিত।

তেহরান সফররত আজারবাইজানের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি খালাফ খালাফোভবের সঙ্গে গতকাল (বুধবার) এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
গোলযোগপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ওই অঞ্চলে উত্তেজনা ও হুমকির ভাষার পরিবর্তে শান্তির ভাষা প্রবর্তিত হওয়া উচিত।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত জুলাই মাসে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের বিষয়বস্তু উল্লেখ করে বলেন, ওই সাক্ষাৎ অনুষ্ঠানে বাকুর সঙ্গে সর্বাত্মক সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল ইরান।
ইরানের সাথে সাম্প্রতিক দিনগুলোতে আজারবাইজানের সম্পর্কের ইতিবাচক উন্নয়নের কথা তুলে ধরে খালাফ খালাফোভব বলেন, বিভিন্ন খাতে দু’দেশের সহযোগিতা জোরদার করার জন্য সম্পর্কের নতুন অধ্যায় রচনা করা উচিত
এ সময় তিনি নাগরনো-কারাবাখ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে বলেন, সেখানকার জাতিগত আর্মেনীয় জনগণের অধিকার রক্ষা করবে আজারবাইজান।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page