October 5, 2026, 9:15 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের  উখিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা যুবক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেল গুলি ও ১ টি শর্টগানের কার্তুজসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

আটকরা হলেন, রশিদ আহমেদের ছেলে রমজান আলী (৩১), নুরুজ্জামান এর ছেলে সলিম উল্লাহ (২৩), আবুল হাছিম এর ছেলে মোহাম্মদ ইউনুস (৩০)। তারা সকলেই উখিয়া রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প -৫, ব্লক ই সংলগ্ন রোহিঙ্গা কবির আহমেদ এর বসতঘরের উত্তরে ময়লা ট্যাংকের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর অধিনায়ক ( অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।

তিনি জানান, তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা কবির আহমেদের বসতঘরের পাশে ময়লা ট্যাংকের পাশে অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেল গুলি ও ১ টি শর্টগানের কার্তুজসহ ওই ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা।



Our Like Page