October 4, 2026, 6:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সাব মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উখিয়া ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ১৮নং ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্বে ছিলেন। হত্যার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি।

তিনি জানান, নিহত আয়ুব মাঝি আরসা বিরোধী ছিল। আজ বিকেলে নিজের ঘরে ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।



Our Like Page