July 12, 2026, 9:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পুলিশের গুলিতে ২ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক‍্যাম্প ৮ ইস্ট, ব্লক বি-৬৩ এবং ব্লক বি-৪৯ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ব্লক বি-২৪ এলাকার মোহাম্মদ নূর প্রকাশ ইউনুছের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও নিহত অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ওই এলাকায় একজন রোহিঙ্গা হেড মাঝিকে সন্ত্রাসীরা মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে।

এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page