August 26, 2026, 10:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো-উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছলিম, লালুর স্ত্রী নুর বাহার (৪১) ও তার দুই ছেলে। তারা ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এছাড়া উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে দিলদার হোসেন (৪০), নুর আলীর ছেলে খায়রুল আমিন (২২), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮-ওয়েস্টের বাসিন্দা হোসেনের ছেলে ইমাম হোসেন (২৫)।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মাদক পাচারের খবরে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় ওই সাত মাদক পাচারকারী রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page