September 24, 2026, 10:22 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ (৪৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। শরীফ রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ব্লক সি/১২ এর মোহাম্মদ হাশিমের ছেলে।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, শরীফের লুঙ্গিতে গুজানো অবস্থা একটি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান বিদেশ যাওয়ার উদ্দেশ্যে মিথ্যা পরিচয়ে উক্ত পাসপোর্ট তৈরি করেছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শরীফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, বছরখানেক আগে কড়াকড়িতে রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছিলেন না। কিন্তু সম্প্রতি সময়ে আবারও রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট যাওয়া চরম উদ্বেগের। আগে বাংলাদেশি পাসপোর্টে যেসব রোহিঙ্গা প্রবাসে গেছে তাদের অপকর্মে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দেশের মান রক্ষায় রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায় সে বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page