August 5, 2026, 7:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ১৭ নম্বর ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন ১৭ নম্বর ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)। নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটাস্থলে মারা যান ইয়াছিন। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এদিকে বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছেন, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page