October 27, 2026, 1:46 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

চকরিয়া উপজেলার নলবিলা বনবিটের আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইসলাম নগর এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বনবিভাগ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বনশ্রী আবাসন প্রকল্প এলাকার মৃত মোস্তফিজুর রহমানের ছেলে।

চকরিয়ার নলবিলা বনবিট কর্মকর্তা অবনী কুমার জানান, রোববার সন্ধ্যার পর দুটি বন্য হাতি খাবারের সন্ধানে সড়কের কাছাকাছি কলাবাগানে চলে এলে বনকর্মীরা হাতি দুটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। রাত ১০টার দিকে সাইফুলকে পাহাড়ী এলাকার দিকে যেতে দেখলে স্থানীয়রা হাতির কথা বলে তাকে সতর্ক করেন।

পরে আজ সকালে ঘটনাস্থলে সাইফুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, হাতির পায়ে পিষ্ট হওয়া এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। তার স্বজনরা ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page