September 21, 2026, 10:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে বিএনপি নেতার কব্জি কর্তন ; ৫ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিএনপির নেতা সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফের নাজির পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে নুরুল হক (৩৮), দিল মোহাম্মদ কালুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), মৃত ফজল আহমদের ছেলে দিল মোহাম্মদ (৫৮), মৃত মো. রফিকের ছেলে ছৈয়দ উল্লাহ (৩৮) ও শীলবনিয়া পাড়ার মীর কাশেমের ছেলে আবুল কালাম (৩৮)।

র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের গতিবিধির ওপর নজর রাখা হয়। সে ধারাবাহিকতায় শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে বিএনপির নেতা সিদ্দিক আহম্মদ বাড়ি ফেরার সময় নাজিরপাড়া রাস্তার মাথায় গতিরোধ করে আসামিরা। তরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে এলোপাথাড়ি কুপিয়ে দু হাতের কব্জি কেটে নেয়। এ ঘটনায় পরদিন মামলা করেন সিদ্দিক আহম্মদের পরিবার।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page