February 2, 2026, 11:09 am
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের মহেশখালীতে দেশিয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে নৌবাহিনী

বশির আলমামুন,চট্টগ্রাম : মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (৮ সেপ্টেম্বর)  আনুমানিক ভোর ৪.১৫ ঘটিকায়  গোপন  সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন এর মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। অভিযানের সময় প্রায় ২০০ লিটার  বিক্রয়  উপযোগী মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উল্লিখিত মদ ও  মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ  এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page