April 4, 2026, 9:40 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের মাতারবাড়িতে ৪০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে সিঙ্গাপুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে এসেছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ। এদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগে ব্যবসা করছে নিজেরাও। এবার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে একটি ৪০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। শিগগীরই এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষর হতে যাচ্ছে। আর এ বিষয়টি জানিয়েছেন খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সিংগাপুরের পরিবহণ ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী এস ইশ্বরণ। এ সময় তারা পারস্পারিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনাকালে প্রতিমন্ত্রী সিংগাপুর সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরো টেকসই অবস্থা নিশ্চিত করতে কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিংগাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। মাতারবাড়িতে সিংগাপুরের একটি কোম্পানি ৪০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। কিছু দিনের মধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমি ভিত্তিক এলএনজি টার্মিনাল, অটোমেশন ও আইটি খাত, পেট্রোলিয়াম পণ্য দ্রুত সরবরাহ, মানব সম্পদ উন্নয়ন, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ ইত্যাদি বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট থাকলে এসব কাজ দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। প্রতিমন্ত্রী এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

এসময় সিংগাপুরের পরিবহণ ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী এস ইশ্বরণ বলেন, বাংলাদেশ ও সিংগাপুরের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার জন্যই আমার এই সফর। অবকাঠামো ট্রাস্টির আওতায় বিনিয়োগ কার্যক্রম বাড়ালে ভালো ফল পাওয়া যাবে। বিমানবন্দরে সৌর বিদ্যুৎ বা ভাসমান সৌর বিদ্যুৎ বা বিদ্যুৎ ব্যবস্থাপনায় সিংগাপুরের অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে।
স্বাক্ষাতকালীন সময়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়ে আলোচনার পাশাপাশি জ্বালানি খাতে ক্লিন এনার্জির বিস্তার, বিনিয়োগ, কারিগরি সহযোগিতা ও তহবিল সংগ্রহসহ বৈশ্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

এসময় অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত সিংগাপুরের রাষ্ট্রদূত (নন রেসিডেন্ট) ডারেক লহ, বাংলাদেশে নিযুক্ত সিংগাপুরের কনসুল, কনসুলেট শীলা পেল্লাই,  পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌ: এ. এম. খোরশেদুল আলম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page