October 16, 2026, 9:29 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের মাতারবাড়ি থেকেই গ্রিডে যুক্ত হবে ১২শ’ মেগাওয়াট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ প্রকল্পের ফলে ২০২৪ সালের শুরুতে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরইমধ্যে দুটি জেটিসহ প্রকল্পের ৮৮ শতাংশ কাজ শেষ হয়েছে।

২০১৭’র আগস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্র বন্দরের মোট আয়তন ১ দশমিক ৬৮ একর। প্রকল্পের বর্ধিত ব্যয় ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা। প্রতিদিন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ বিদ্যুৎ কেন্দ্র ও সার্বিক অবকাঠামো নির্মাণের কাজ করে যাচ্ছেন।

শিগগির এই বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে জানান এই কর্মকর্তা।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) মো. আবু রায়হান সরকার বলেন, “

এখানে প্রতিদিন ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার হবে। আগামী বছরের মে মাসের পর বিদেশ থেকে কয়লা আসবে মাতারবাড়িতে। প্রাথমিকভাবে আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করবে সরকার।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. মিজানুর রহমান বলেন, “

নির্ধারিত সময়েই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে, আশাবাদী জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ৬শ’ ইউনিট এবং জুলাই মাসে দ্বিতীয় ৬শ’ মেগাওয়াটের ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page