September 8, 2026, 7:24 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপে গোলাগুলিতে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

আজ বুধবার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আজ বুধবার ভোরে উখিয়া বালুখালী ৮ ডাব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হন। নিহত ইউসুফ আরসার কিলিং স্কোয়াডের সদস্য বলে জানান তিনি।

অপরদিকে আজ বুধবার ভোরে উখিয়া জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার একদল দুষ্কৃতকারীর সাথে আরেকদল সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। পরে আরসার সন্ত্রাসীরা মো আরাফাত নামে এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে গিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়।

উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page