October 8, 2026, 2:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড এসএমজি বুলেট উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পের এ ব্লকের ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিক নামের এক রোহিঙ্গার পরিত্যক্ত দোকানের সামনে মাটির নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি দেখতে পান পুলিশের সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড এসএমজি বুলেট রয়েছে। তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা পুঁতে রেখেছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।



Our Like Page