September 8, 2026, 6:50 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের শীর্ষ মাদককারবারি কাশেম গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফের শীর্ষ মাদক কারবারি ও আত্মসমর্পণকারী “ইয়াবা রাজা” একরামের সহযোগী মাদকডন আবুল কাশেম অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার টেকনাফ সদর ইউপির নাজির পাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে। রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার একটি মাদক মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী এসআই ফারুক।

জানা গেছে, নাজির পাড়ার শীর্ষ ইয়াবা সম্রাট আবুল কাশেম ঢাকায় সহযোগীসহ ইয়াবা বিক্রির সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার সহযোগী রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয় । পরে ধৃত আসামি রুবেলের স্বীকারোক্তি মতে মাদকডন কাশেম পালিয়ে যায় এবং ধৃত ব্যক্তির হেফাজতে ইয়াবা রয়েছে বলে জানায়। পরে তার হেফাজত থেকে ৪ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক আবুল কাশেমকে পলাতক আসামি করে নিয়মিত মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত সেই মাদক মামলায় পরোয়ানা জারি করেন।

অভিযোগ রয়েছে,আবুল কাশেম টেকনাফের উপরের বাজারে কাপড়ের দোকানের আড়ালে দীর্ঘদিনধরে ইয়াবার কারবার চালিয়ে গেছে। প্রশাসন ও সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে দোকানটিই ছিল তার কৌশলি মাধ্যম। তবে টেকনাফের “ইয়াবা রাজা” একরামের সহযোগী হওয়ায় অনেকে কাশেমের ইয়াবাকাণ্ডের বিষয়টি জানলেও একরামের ভয়ে মুখ খোলার সাহস করেনি। তবে সেই মাদক কারবারি কাশেমের শেষ রক্ষা হইনি।

মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকলেও অবশেষে আদালতের পরোয়ানামূলে টেকনাফ মডেল থানা পুলিশ আবুল কাশেমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page