October 2, 2026, 1:14 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে কুতুবদিয়ায় ১১ ঘন্টা পর এলপিজিবাহী জাহাজের আগুন নিভল ; ৩১ জন ক্রু জীবিত উদ্ধার 

বশির আল–মামুন চট্টগ্রাম : কক্সবাজারের কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজের আগুন সোয়া ১১ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল। জাহাজের ৩১ জন ক্রুকেও জীবিত উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে বহিঃনোঙর এলাকায় ‘সোফিয়া’ নামের লাইটারেজ জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।

পরে কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যদের চেষ্টায় রোববার বেলা ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

জাহাজটির ভেতরে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল এখনও কাজ চালাচ্ছেন বলে জানান তিনি।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। শনিবার মধ্যরাতে জাহাজটিতে আকস্মিক আগুন লেগে যায় এবং পরিস্থিতি ভয়াবহ রূপ পায়।

কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও ক্রুদের উদ্ধারে কাজ শুরু করে কোস্ট গার্ডের দুটি জাহাজ এবং নৌবাহিনীর পাঁচটি জাহাজ।

তিনি বলেন, জাহাজটিতে মোট ৩১ জন ক্রু ছিলেন। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে।

এটি নিছক দুর্ঘটনা, নাকি কোন ধরনের নাশকতা- তা জানতে কোস্ট গার্ডসহ সংশ্লিষ্টরা খোঁজ খবর নিচ্ছে বলে জানান খন্দকার মুনিফ তকি।

তবে জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং কি পরিমাণ এলপিজি ছিল তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

গত দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের জলসীমায় জ্বালানিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের তৃতীয় ঘটনা এটি।

গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামের একটি অয়েল ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

এরপর ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ‘বাংলার সৌরভ’ নামের আরেকটি তেলবাহী জাহাজে আগুন লাগে। ওই জাহাজটিও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page