November 19, 2026, 8:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে খাবার ও ওষুধ নিয়ে বন্যা দুর্গতদের পাশে ছাত্রলীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে কক্সবাজারে ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়েছে লাখো মানুষ। জলবন্দি জীবনে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের চরম সংকট শুরু হয়েছে বন্যার্থদের মাঝে। দুর্যোগ তাড়িত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিমের নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় শুকনো খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে দুর্গত মানুষের কাছে। বৃহস্পতি ও শুক্রবার (১০ ও ১১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চকরিয়ার হারবাং ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে এসব শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয়। প্রতি পরিবারের ত্রাণ সামগ্রীতে ছিল ওষুধ, চিড়া, চিনি, স্যালাইন, মুড়ি, মোমবাতি, বিস্কিট, ওষুধ এবং বিশুদ্ধ পানি।

আনছারুল করিম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশনা ছিল বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর। সাম্প্রতিক অতিবর্ষণ ও প্লাবণে জলাবদ্ধ এলাকায় ত্রাণ বিতরণের অংশ হিসেবে চকরিয়ার হারবাং ইউনিয়ন ও পাশের ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিনশো অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এসব ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহামুদ রুবেল, হারবাং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রিগ্যানসহ একঝাঁক কর্মী।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page