October 5, 2026, 12:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ট্রেন দেখতে যাবার পথে বাস চাপায় ভাই-বোনের মৃত্যু

বশির আল–মামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় পিষ্ট হয়ে আপন ভাই- ভোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ সময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের মেয়ে শিশু সাবাহ রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয় আবদুল গফুরের কন্যা শিশু নুসরাত জাহান (৫)।

স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সাবা রহমান ও আবদুর রহমান।

এ সময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল বাহার জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Our Like Page