September 21, 2026, 3:52 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে মুক্তিপনের  টাকা না পেয়ে ঘেরে ভাসিয়ে দিল অপহৃত শিশুর লাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী থেকে অপহৃত ৬ বছর বয়সী কন্যাশিশু মাহিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে পেকুয়ার উজানটিয়া ডউয়্যাখালী মাছের ঘের থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহিয়া মহেশখালীর মাতারবাড়ী দক্ষিণ সাইরার ডেইলের আয়াত উল্লাহর মেয়ে। মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসান শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাহিয়া সাইরাডেইল সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত বুধবার (৩০ নভেম্বর) সকালে স্কুলে গিয়ে বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় মা-বাবাসহ আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার পিতা মহেশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বিকেলে উজানটিয়া ডউয়্যাখালী মাছের ঘেরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়।

নিহত মাহিয়ার পিতা আয়াতুল্লাহ জানান, মেয়েকে ফেরত দেবে বলে মোবাইল ফোনে একজন তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সেই সূত্র ধরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিকদারপাড়া থেকে জড়িত সন্দেহে নারী-পুরুষসহ দুইজনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page