April 4, 2026, 10:45 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে সাবেক এমপির মুক্তির দাবিতে ঝটিকা মিছিল ; ৫৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৯ জুন) সকালে উপজেলা শহরে এই মিছিল হয়। পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলাজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ফতেখারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু তাহের টুনু, সাবেক মেম্বার সিরাজুল বশর, জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আবুল মনজুর, আওয়ামী লীগ নেতা রিদুয়ান ইসলাম, সাবেক এমপি জাফর আলমের ভাগিনা হাসান আল বশরী ও কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্যে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত এলাকায় জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কয়েক শত নেতাকর্মী। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেন। সাবেক এমপির ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা।

এ সময় আদালত চত্বরে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাল্টাপাল্টি মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ জেলায় অভিযান জোরদার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ১৪ দিনের রিমান্ডের জন্য চকরিয়া আদালত থেকে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া থানায় আনা হয়েছে। রিমান্ড শেষ হলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে তাকে।

এর আগে, গত ৬ মে কক্সবাজার শহরের কলাতলী সৈকত এলাকায় যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। ওই ঘটনায়ও এক দিনে ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page