September 7, 2026, 10:30 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার থেকে কুষ্টিয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার থেকে কুষ্টিয়ার এসে আঞ্চলিক অফিসে পাসপোর্ট করার সময় মো. সবুজ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে পৌনে ২টার দিকে তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় দেওয়া হয়।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলা নির্বাচন অফিস থেকে নিজ নামে ভোটার আইডি কার্ড এবং কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের ঝালুপাড়ার ঠিকানা ব্যবহার করে তিনি পাসপোর্ট করতে আসেন। সেখানে আবেদন জমাসহ সব কার্যক্রম শেষে ফিঙ্গার প্রিন্টে মিল না পাওয়ায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, বুধবার দুপুর সোয়া ১টার দিকে সবুজ আবেদন জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে ফিঙ্গার প্রিন্টের সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তদন্তে বেরিয়ে আসে তিনি একজন রোহিঙ্গা। পরে তাকে পুলিশের দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page