September 9, 2026, 4:20 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার আঞ্জুমানপাড়া-ফাইসাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহল দল আঞ্জুমানপাড়া-ফাইসাখালী এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখতে পায়। বিজিবির ভাষ্য অনুযায়ী, থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে ৭ থেকে ৮ জনকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ওই এলাকায় আরও তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page