April 5, 2026, 4:06 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে দুই পর্যটকের মৃত্যু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

আজ সোমবার দুপুর ২টার দিকে কলাতলী বীচের সায়মন পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কলাতলী বীচে দায়িত্বরত লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, দুই পর্যটক বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই পর্যটক শাহীনুর রহমান ও তার ছেলে সিফাতকে মৃত ঘোষণা করেন।

সমুদ্র সৈকতে দুই পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, দু’জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page