September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কঠোর নিরাপত্তায় অ্যাটক থেকে আদিয়ালা কারাগারে ইমরান খান স্থান্তরিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এতদিন রাখা হয়েছিল কুখ্যাত ‘অ্যাটক’ কারাগারে। অনেক নাটকীয়তার পর আদালতের নির্দেশে মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরিত করা হয়েছে তাকে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে ইসলামাবাদের ‘অ্যাটক’ কারাগার থেকে ‘আদিয়ালা’য় নেওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। যে কোনও নাশকতা ঠেকাতে ইসলামাবাদ পুলিশের ১৫টি গাড়ি, দুটি সাঁজোয়া যান এবং একটি অ্যাম্বুলেন্স মোটরওয়ে দিয়ে খানকে আদিয়ালা কারাগারে নিয়ে যায়।

সাবেক প্রধানমন্ত্রীকে অ্যাটক কারাগারে রাখা নিয়ে আগের দিন ইসলামাবাদ উচ্চ আদালতের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক বিরক্তি প্রকাশ করেন। আদিয়ালা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্টদের। কিন্তু আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে বিলম্ব হয়। এর আগে গত ২৯ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার রায় স্থগিত করে দ্রুত জামিনের আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ আদালত।

অ্যাটক কারাগারে রাখা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল তার পরিবার ও আইনজীবীরা। ইমরান খানের সামজিক ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করে সুবিধা দেওয়ার আবেদন জানিয়ে আসছিলেন তারা।

তোশাখানা দুর্নীতি মামলায় গত (৫ আগস্ট) শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার। একই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়।  সূত্র: জিও নিউজ

আজকের বাংলা তারিখ



Our Like Page