March 30, 2026, 7:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

কবি জসীম উদদীন বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে বিশেষ আসনে অধিষ্ঠিত করেছেন : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি জসীম উদদীন গ্রাম বাংলার মানুষের সংগ্রামী জীবন-জীবিকার কথা সাহিত্যের পাতায় পাতায় তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে একটি বিশেষ আসনে অধিষ্ঠিত করেন। আবহমান পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি জসীম উদদীনের কবিতার ভাব, ভাষা, রস ও বর্ণে ফুটে উঠে।

আগামীকাল ১ ফেব্রুয়ারি ফরিদপুরে ‘জসীম পল্লীমেলা ২০২৪’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। পল্লীকবি জসীম উদদীনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পল্লীকবি জসীম উদদীন ছিলেন পরম বন্ধু। তাঁদের পরস্পরের প্রতি ছিলো অপরিসীম শ্রদ্ধাবোধ। বঙ্গবন্ধু শেখ মুজিবকে সর্বদা সাহিত্য-সংস্কৃতির এক অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করতেন কবি জসীম উদদীন।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জসীম পল্লীমেলা কবির অনন্য সাহিত্য প্রতিভা এবং দেশাত্মবোধ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
প্রধানমন্ত্রী ‘জসীম পল্লীমেলা-২০২৪’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page