September 10, 2026, 1:48 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কয়েক টুকরা হয়ে যেতে পারে মিয়ানমার : সামরিক সরকারের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের সামরিক সরকারের প্রেসিডেন্ট বলেছেন, চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার অকার্যকর ব্যবস্থাপনার কারণে দেশটি ভেঙে টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বে জান্তা ঘাঁটিতে গণতন্ত্রপন্থী এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের আক্রমণ বৃদ্ধির কারণে ক্ষমতা টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতায় এসেছিল তারা।

মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেন, ‘সীমান্তের বিভিন্ন অংশে সংঘটিত সহিংসতা ঘটনা সরকার যদি কার্যকরভাবে দমন করতে না পারে, তাহলে দেশ কয়েক টুকরা হয়ে যাবে।’

মিয়ন্ত সুয়ে আরও বলেন, ‘দর পড়লে খুব সতর্কতার সঙ্গে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়টা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাতমাদোর (সেনাবাহিনী) এখন পুরো জাতির সমর্থন দরকার।’

ইতোমধ্যে মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে যেসব সীমান্ত এলাকা দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য হয় এমন কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জান্তা সরকার। এমনকি মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত এলাকায় সহিংসতায় চীনা নাগরিক হতাহতের ঘটনা ঘটছে বলেও চলতি সপ্তাহে নিশ্চিত করেছে চীনা সরকার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page