August 18, 2026, 4:35 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

কাউন্সিলরদের সম্মানী বেড়ে এখন ৪০ হাজার টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিটি করপোরেশনের কাউন্সিলরদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে। এজন্য গত ১৯ জানুয়ারি ‘সিটি কর্পোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২’ সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে ২০১৭ সালে কাউন্সিলরদের সম্মানী বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছিল।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, কাউন্সিলররা প্রতি মাসে ৪০ হাজার টাকা হারে সম্মানী ভাতা পাবেন। এছাড়া কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকার বেশি হবে না বলেও সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

আগে কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৫০০ টাকা হারে ভাতা পেতেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার টাকার বেশি হওয়ার সুযোগ ছিল না।

সংশোধিত বিধিমালায় আরও বলা হয়েছে, ‘তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে উল্লিখিত ব্যয় (মাসিক সম্মানী ও সভার ভাতা) নির্বাহ করতে হবে এবং এজন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

মাসিক সম্মানী ও সভার ভাতার জন্য সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং এ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট নির্ধারিত কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page