September 12, 2026, 1:00 pm
শিরোনামঃ
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ
এইমাত্রপাওয়াঃ

কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে যশোরে শোকের ছায়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে তার জন্মভূমি যশোরে শোকের ছায়া নেমেছে। সোমবার (২৮ আগস্ট) রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও আদালতপাড়া এবং ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

বরেণ্য এই ব্যক্তিত্বের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে জেলার এসব অঙ্গনে যুক্ত ব্যক্তিরা বলেছেন, যশোরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজী শাহেদ আহমেদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতি প্রকাশক হারালো। সাংস্কৃতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘তার মৃত্যু দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। যশোরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে যশোর সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেছেন, ‌‘একাধারে তিনি ছিলেন রাজনীতিবিদ, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, লেখক ও আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

কাজী শাহেদ আহমেদ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি ছিলেন জানিয়ে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের দুঃসময়ের অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি। যখন আবাহনী ক্রীড়া চক্রের নাম নেওয়া যেতো না, সেসময় সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করেছেন, সততা ও আপসহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের স্বাধীনতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে ছিলেন আপসহীন এবং অনুকরণীয়। তার মতো লেখক, ক্রীড়া সংগঠক, গণমাধ্যম ব্যক্তিত্বের মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। হঠাৎ তার চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয়।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, ‘কাজী শাহেদ আহমেদ যশোরের গর্বিত সন্তান। তার জন্য আমরাও গর্বিত। শিল্পরসিক ব্যক্তিত্ব ছিলেন। তিনিসহ তার পুরো পরিবার শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত। তিনি আমাদের ছায়ার মতো ছিলেন। তার চলে যাওয়া আমাদের জন্য চরম বেদনার।’

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম বলেন, ‘যতদূর মনে পড়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম দাবি তার প্রকাশিত দৈনিক আজকের কাগজ পত্রিকায় উঠে এসেছিল। সেই বিচার বাংলাদেশে দৃষ্টান্ত তৈরি করেছে। তার মৃত্যু আমাদের পথপ্রদর্শক শূন্য করেছে। গভীর শোক জ্ঞাপন করছি।’

সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কাজী শাহেদ আহমেদ উল্লেখ করে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘বিভিন্ন সময়ে প্রেসক্লাব যশোরের উন্নয়নকাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যবর্গ। শুধু প্রেসক্লাব নয়, যশোরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজী শাহেদ আহমেদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতি প্রকাশককে হারালো। তবে এদেশে আধুনিক সাংবাদিকতা যতদিন থাকবে ততদিন বেঁচেই থাকবেন এই গুণীজন।’

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি। আজকের বাংলাদেশে প্রকাশিত পত্রিকায় যে আধুনিকতার উপস্থিতি, তার শুরুই হয়েছিল কাজী শাহেদ আহমেদের সম্পাদনায় প্রকাশিত ‘আজকের কাগজ’ পত্রিকার হাত ধরে, যা তৎকালীন মুক্তমত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা রেখেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page