October 28, 2026, 7:29 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

কাতার সফরে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি’র আমন্ত্রণে ৩ দিনের সরকারি সফরে আজ বুধবার কাতার যান তিনি।

সফরকালে তিনি কাতারে অনুষ্ঠিত ১৮তম এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩ টিএম-এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্লড একুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা ২০২৪-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।

পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আসা প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন বলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page